ফুলবাড়ীতে দীর্ঘদিনের স্থগিতের পর বিএনপির কমিটি দেয়ায় আনন্দ মিছিল

এফএনএস (ফুলবাড়ী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ১৪ অক্টোবর, ২০২৬, ০৩:৫০ পিএম
ফুলবাড়ীতে দীর্ঘদিনের স্থগিতের পর বিএনপির কমিটি দেয়ায় আনন্দ মিছিল

কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা বিএনপির কমিটি দীর্ঘদিন স্থগিত থাকার পর নতুন করে আহবায়ক কমিটি দেয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৩ অক্টোর)  কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত ২০ সদস্য বিশিষ্ট্য ফুলবাড়ী উপজেলা বিএনপির আংশিক এ কমিটি অনুমোদন দেয়া হয়। এ উপলক্ষে বুধবার সকাল ১১ টায় ফুলবাড়ী উপজেলা শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা কর্মীরা। আনন্দ মিছিরৈ ২০ সদস্য বিশিষ্ট্য এ কমিটির সবাই উপস্থিত না থাকলেও নব গঠিত আহবায়ক কমিটির আহবায়ক সামসুজ্জামান হাসু, সদস্য সচিব আব্দুল মান্নান মুকুলসহ কমিটির অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অনুমোদিত কমিটির সদস্য হলেন-আহবায়ক সামসুজ্জামান হাসু, সিনিয়র যুগ্ম আহবায়ক লোকমান হোসেন সরকার, যুগ্ম আহবায়ক আরাবুর রহমান, আরিফুল ইসলাম আরিফ, সদস্য সচিব আব্দুল মান্নান মুকুল, সদস্য আনছার আলী মিঞা, খোরশেদ আলম, আবুল হোসেন, আলতাফ হোসেন প্রমাণিক। আরও সদস্যরা হলেন- শরীফুল ইসলাম বকুল, আব্দুর রাজ্জাক, জয়নাল আবেদীন বাবুল, শাহিনুর রহমান শাহিন, তহিদুল হক, মোস্তাফিজার রহমান মুকুল, শাহিনুর রহমান, আশরাফুল হক, রিয়াজুল আলম লাভলু, শাহজাহান আলী বাচ্চু, সিরাজুল ইসলাম সেরা।

জানা গেছে, দলীয় গ্রুপিং ও সংঘাতের কারনে প্রায় দুই বছর আগে কেন্দ্রীয় বিএনপির নির্দেশনায় কুড়িগ্রাম জেলা বিএনপি কমিটি বাতিল হয়। পরবর্তীতে জেলা বিনেপির আহবায়ক কমিটি গঠন হলেও ফুলবাড়ী উপজেলা বিএনপির কমিটি আর গঠন হয়নি। দীর্ঘ প্রায় দুই বছর পরে মঙ্গলবার (১৩ অক্টোর)  কুড়িগ্রাম জেলা বিএনপি ফুলবাড়ী উপজেলা বিএনপির ২০ সদস্য বিশিষ্ট্য আংশিক আহবায়ক কমিটি অনুমোদন দিলে উচ্ছ্বাসিত নেতা কর্মীরা মিষ্টি বিতরণসহ আনন্দ মিছিল বের করে।

আপনার জেলার সংবাদ পড়তে