চিরিরবন্দরে শিলাবৃষ্টি ও অতিবৃষ্টির কারনে ক্ষতিগ্রস্থ কৃষক ও পরিবারের মাঝে জি আর এর চাল বিতরণ করা হয়েছে। গতকাল ১ জুলাই বুধবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার পুনট্রি ইউনিয়নের রাবেয়া স্কুল মাঠে উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরে শিলাবৃষ্টি ও অতিবৃষ্টির কারনে ক্ষতিগ্রস্থ কৃষক ও পরিবারের মাঝে জি আর এর চাল বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি। এসময় সহকারি কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সফিউল ইসলাম, উপজেলা বিএনপি নেতা নুর আলম সরকার দুলু, উপজেলা যুবদলের আহবায়ক রেজাউল ইসলাম রেজা, আইডিয়াল রেসিঃ মডেল স্কুলের পরিচালক অধ্যক্ষ মমিনুল ইসলাম মমিন, পুনট্রি ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব শামসুল হক মন্ডল প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পুনট্রি ইউনিয়নের ৭৮৬ জন ও পুরো উপজেলায় ৩ হাজার ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে জি আর এর চাল বিতরণ করা হয়। শেষে প্রধান অতিথি নারকেল গাছের চারা রোপণ করেন।