চিরিরবন্দরে মৎস্য প্রদর্শনী চাষীদের মাঝে উপকরণ বিতরণ

এফএনএস (মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর) :
| আপডেট: ১ জুলাই, ২০২৬, ০৪:৪৭ পিএম | প্রকাশ: ১ জুলাই, ২০২৬, ০৪:৪৬ পিএম
চিরিরবন্দরে মৎস্য প্রদর্শনী চাষীদের মাঝে উপকরণ বিতরণ

চিরিরবন্দরে মৎস্য প্রদর্শনী চাষীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল ১ জুলাই বুধবার দুপুর ১ টায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়) এর আওতায় মৎস্য প্রদর্শনী চাষীদের মাঝে উপকরণ বিতরণ করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি। 

এসময় সহকারি কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, উপজেলা মৎস্য কর্মকর্তা সুমন কুন্ডু, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ রায়হান আলী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা, থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী, আইডিয়াল রেসিঃ মডেল স্কুলের পরিচালক অধ্যক্ষ মমিনুল ইসলাম মমিন প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১১ জন মৎস্য চাষীর মাঝে উপকরণ বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে