পঞ্চগড়ের আটোয়ারীতেও সারাদেশের ন্যায় একযোগে শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার ১ম দিন অনুপস্থিত ছিল ১৮ জন। বৃহস্পতিবার উপজেলার মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজ, আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজ, বলরামপুর আদর্শ ডিগ্রী কলেজ এবং আটোয়ারী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজম্যান্ট কলেজ সহ সর্বমোট চারটি পরীক্ষা কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়। এই চার কেন্দ্রে মূল পরিক্ষার্থীর সংখ্যা ১৩৫৮ জন। ২ জুলাই বাংলা ১ম পত্র ও কোরআন মজিদ বিষয়ের প্রথম দিনের পরীক্ষায় উপজেলার চার কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮৫১ জন এবং ওই দিন অনুপস্থিত ছিল ১৮ জন। এদের মধ্যে ছাত্র ৪৫৮ এবং ছাত্রী ৩৯৩ জন। পরীক্ষা কেন্দ্র গুলোতে ট্যাগ অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহেদুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার রেজা উন নবী রাজা, সমাজ সেবা অফিসার আবু তাহের এবং সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা শহিদুর রহমান মানিক।
উল্লেখ্য যে, উপজেলার সবকটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে কোন পরীক্ষার্থী বহিস্কার ছাড়াই প্রথম দিনের পরীক্ষা শেষ হয়েছে এমনটি নিশ্চিৎ করেন উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী।