নীলফামারীর সৈয়দপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত হয়েছেন দুইজন এমন অভিযোগ করা হয়েছে।। এটি ঘটেছে ২২ জুন বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলী সমলা পাড়া গ্রামে।
অভিযোগে জানা যায়,গত ৭ বছর ধরে প্রতিবেশী আশরাফ আলীর সাথে আদালতে মামলা চলমান রয়েছে। সৈয়দপুর ভুমি অফিস থেকে আমাদের পক্ষে প্রতিবেদন দিলে ওরা সেই প্রতিবেদন মানতে অনিহা প্রকাশ করে এবং আমাদের উপর চড়াও হয়। এক পর্যায় বিবাদী পক্ষের খায়রুল হক, আবু সাঈদ, ময়নুল ইসলাম,আলামিন,মিলন পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা করে। এ সময় ছুরি এবং লাঠি দিয়ে এলোপাতারি মারধর করে। তাদের ছুরি ও লাঠির আঘাতে আকবর আলী বিশাউ এর মাথা ফেটে রক্তাক্ত হয়। এ সময় ফেরদৌস নামে একজনের হাত ভেঙ্গে দেয়া হয়। পিটুনি দেয়া হয় আসাদুল ইসলাম,গাউসুল,শাহিন,
আনিসুল ইসলাম,রতন,মাসুম,ইসাহাক,আফসার আলীসহ বাসার কয়েকজন মহিলাকে। আহতরা সকলেই সৈয়দপুর ১০০ সজ্জা সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গেলে পথেই এদের বাঁধা দেয়া হয়। একজন গুরুতর আহতকে মোটরসাইকেল করে নিয়ে যাওয়ার সময় তারা আটক করে আবার মারপিট করে তাদের মোটরসাইকেলটি কেড়ে নেয়। পরে তারা ওয়ার্ড মেম্বারের কাছে সেটি জমা দেয়। এ ব্যাপারে আনিসুল ইসলাম বলেন,আমাদের জমি তারাই জোর করে দখলে নিয়েছে। আমাদেরকে মারপিট করেছে। আবার আমাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে মিথ্যা অপবাদ দিচ্ছে। আমরা এদের সঠিক বিচার দাবি করছি। এ বিষয়ে জানতে আশরাফ আলীর সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। ফলে তার মন্তব্য প্রকাশ করা সম্ভব হয়নি।