বাজিতপুর-কুলিয়ারচর সড়কের বেহাল অবস্থা

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) :
| আপডেট: ২ জুলাই, ২০২৬, ০৬:১৩ পিএম | প্রকাশ: ২ জুলাই, ২০২৬, ০৫:৫২ পিএম
বাজিতপুর-কুলিয়ারচর সড়কের বেহাল অবস্থা

কিশোরগঞ্জের বাজিতপুর-কুলিয়ারচর উসমান পরিষদের সামনের রাস্তায় গত কয়েক বছর ধরে খানা খন্দে রয়েছে বলে অভিযোগ উঠেছে। গত কয়েকদিন আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু বালু, কিছু ইটের ছুরকি দিয়ে ভরাট করা হলেও কোনো কাজে আসছে না বলে এলাকায় অভিযোগ রয়েছে। এ রাস্তা দিয়ে প্রতিদিনই সিএনজি, অটোরিক্সা, অটো বাইক সহ শত শত লড়ি চলাচল করে থাকে। প্রতি নিয়ত এ রাস্তায় দুর্ঘটনার শিকার হচ্ছে সাধারণ যাত্রীরা। বিশেষ করে অটো রিক্সা উল্টে গিয়ে গত কিছুদিন আগে ৫-৬ জন আহত হওয়ার মতো ঘটনা ঘটেছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, এ রাস্তার দুই পাশ দিয়ে কয়েকজন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বাড়ি থাকার কারণে কোনো পাইপ অথবা ড্রেন না করার কারণে এই দুর্ঘটনা হচ্ছে। এলাকাবাসীর আর্তী বিষয়টি উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসন এলাকার মানুষদের দুর্ভোগের বিষয়টি একবার ভেবে দেখবেন বলে তারা আশা করেন। কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন খন্দকার গণমাধ্যম কর্মীদের বলেন, অচিরেই এ রাস্তা নির্মাণের কাজ শুরু হবে বলে উল্লেখ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে