পোরশায় সারাদেশের সাথে নজরুল বর্ষ উদ্বোধন

এফএনএস (এম. রইচ উদ্দিন; পোরশা, নওগাঁ) :
| আপডেট: ২ জুলাই, ২০২৬, ০৬:০০ পিএম | প্রকাশ: ২ জুলাই, ২০২৬, ০৬:০০ পিএম
পোরশায় সারাদেশের সাথে নজরুল বর্ষ উদ্বোধন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও আদর্শ নতুন প্রজন্মের কাছে বিস্তৃতভাবে পৌঁছে দিতে আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বেধনী অনুষ্ঠান ভিডিও কনফারেন্সিং এর মাধমে উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়েঅজন করে দেখানো হলো নওগাঁর পোরশায়। বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে দেশের ৬৪ জেলা এবং নির্বাচিত ৭৪টি উপজেলায় একযোগে বছরব্যাপী নজরুল বর্ষের কর্মসূচির সূচনা করা হয়। এরই অংশ হিসাবে উপজেলা প্রশাসনের আয়োজনে নওগাঁর পোরশা উপজেলায় এই অনুষ্ঠান শুরু করা হয়। এসময় ইউএনও রাকিবুল ইসলাম সহ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, ২ জুন থেকে ৪ জুন তিনদিন এই অনুষ্ঠান চলবে।

আপনার জেলার সংবাদ পড়তে