মাদকের বিরুদ্ধে চাটমোহর থানা পুলিশের সাঁড়াশি অভিযান

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) :
| আপডেট: ৩ জুলাই, ২০২৬, ০৩:৩০ পিএম | প্রকাশ: ৩ জুলাই, ২০২৬, ০৩:৩০ পিএম
মাদকের বিরুদ্ধে চাটমোহর থানা পুলিশের সাঁড়াশি অভিযান

পাবনার চাটমোহরে মাদকের বিরুদ্ধে পুলিশী অভিযান জোরদার করা হয়েছে।থানার নবাগত অফিসার ইনচার্জ অলিউর রহমানের নেতৃত্বে পুলিশের টিম প্রতিদিনই মাদকদ্রব্য বিক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চলছে। গত এক সপ্তাহে এ উপজেলায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ১৪ জন মাদকসেবীকে অর্থদন্ড ও কারাদন্ড প্রদান করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে কুখ্যাত মাদক বিক্রেতাদের। উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মাদকের মহামারি অবস্থান তৈরি হয়েছিল। পুলিশের অভিযানে এখন অনেক মাদক বিক্রেতাই গাঢাকা দিয়েছে। সাজাপ্রাপ্ত মাদকসেবীরা মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ীপরতে শুরু করেছে।   সর্বশেষ শুক্রবার (৩ জুলাই) পুলিশ চাটমোহর পৌর সদরের  বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট বিক্রির সাথে জড়িত অভিযোগে ছোট শালিখা মহল্লার ইসমাইল হোসেনের ছেলে আতিকুল ইসলাম (২৫) সহ কয়েকজন মাদকনেবীকে আটক করেছে।  

এরআগে গত বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যার পর পুলিশ ৫জনকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করে। আদঅরত এদেরকে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলো উপজেলার কাটেঙ্গা নদীপাড়ার সিরাজুল ইসলামের ছেলে সাজেদুর রহমান (৫৫),আঃ সাত্তারের ছেলে গোলাম মোস্তফা (৫০),ছাইকোলা দীঘলগ্রামের আঃ আজিজের ছেলে আঃ ওহাব (৩৩),কুমারগাড়া গ্রামের আকবর আলীর ছেলে শফিক আলী (৩০),মাজগ্রামের মুসা বেপারীর ছেলে শাহিন বেপারী (৩৫),দোলং বাঁশতলার  সমর সূত্রধরের ছেলে মহাদেব সূত্রধর (৪৫)।এদের মধ্যে সাজেদুরকে ৩ মাসের ও অন্য ৩জনকে ১৫ দিনের কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালত। এদিকে গত বুধবার থানা পুলিশ অভিযান চালিয়ে পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বনগ্রামের ফারুক হোসেনের ছেলে আমিরুল ইসলাম (১৯),সাদেক প্রামানিকের ছেলে রাকিবুল (২১) ও আজম আলীর ছেলে জাহিদ হোসেন (১৯),মুলগ্রাম ইউনিয়নের শাহপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে শাহেদ আলী (৫৭) ও বিলচলন ইউনিয়নের কুমারগাড়া গ্রামের জোনাব আলীর ছেলে জামিরুল ইসলাম (৩৫) কে গাঁজা সেবনরত অবস্থায় আটক করে। ভ্রাম্যমান আদালতের হাজির করা হলে আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী তাদের প্রত্যেককে ১০০ টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। চাটমোহর থানার অফিসার ইনচার্জ অলিউর রহমান বলেন,মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। মাদকদ্রব্য বিক্রি ও সেবনের সাথে জড়িত কাউকে ছাড়া হবেনা। পুলিশ মাদক নিয়ন্ত্রণে বদ্ধ পরিকর। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন। 

আপনার জেলার সংবাদ পড়তে