প্রকাশিত সংবাদের প্রতিবাদ

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) : | প্রকাশ: ৩ জুলাই, ২০২৬, ০৩:৩৬ পিএম
প্রকাশিত সংবাদের প্রতিবাদ

সম্প্রতি বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন পত্রিকায় "জিয়ানগরে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে মিড-ডে মিলের খাদ্যসামগ্রী আত্মসাতের অভিযোগ" শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতি আমি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। প্রকাশিত সংবাদে আমার বিরুদ্ধে মিড-ডে মিলের খাদ্যসামগ্রী আত্মসাত, দায়িত্বে অবহেলা, শিক্ষার্থীদের দিয়ে ব্যক্তিগত কাজ করানো, বিদ্যালয়ের বরাদ্দের অর্থে অনিয়মসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও আমার ব্যক্তিগত এবং পেশাগত সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা।

আমি দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার দায়িত্ব পালন করে আসছি। বিদ্যালয়ের সকল সরকারি কার্যক্রম, মিড-ডে মিল বিতরণ এবং আর্থিক লেনদেন সরকারি বিধি-বিধান অনুসরণ করেই সম্পন্ন করা হয়। ব্যক্তিগত স্বার্থে বা অসৎ উদ্দেশ্যে কোনো ধরনের অনিয়ম কিংবা আত্মসাতের সঙ্গে আমি কখনো জড়িত নই। সংবাদে যেসব অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে, সেগুলো এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে চূড়ান্তভাবে প্রমাণিত হয়নি। তদন্ত শেষ হওয়ার আগেই আমাকে দোষী হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা সাংবাদিকতার নীতিমালা ও বস্তুনিষ্ঠতার পরিপন্থী। আমি বিশ্বাস করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্তে প্রকৃত সত্য উদঘাটিত হবে এবং আমার বিরুদ্ধে আনীত সকল অভিযোগের অসারতা প্রমাণিত হবে। তাই প্রকাশিত সংবাদের মাধ্যমে সৃষ্ট বিভ্রান্তি দূর করতে এই প্রতিবাদটি যথাযথ গুরুত্বের সঙ্গে প্রকাশের জন্য সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের প্রতি অনুরোধ জানাচ্ছি।

আপনার জেলার সংবাদ পড়তে