ট্রেন ও স্টেশনসহ যাত্রী সেবার মানোন্নয়নে কাজ করছি: সড়ক প্রতিমন্ত্রী

এফএনএস প্রতিবেদক: | প্রকাশ: ৩ জুলাই, ২০২৬, ০৪:৪৮ পিএম
ট্রেন ও স্টেশনসহ যাত্রী সেবার মানোন্নয়নে কাজ করছি: সড়ক প্রতিমন্ত্রী
ফাইল ছবি

রেলপথ ও সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ আজ শুক্রবার নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বললেন, “বিগত দিনের সরকারগুলো অনেক ক্ষেত্রে বেশ কিছু অপরিপক্ব প্রকল্প নিয়েছে। এগুলো গিলতেও পারছি না, ফেলতেও পারছি না। এখন সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছি। সে ক্ষেত্রে মূল যে সড়কগুলো সেটির কাজ করছি। রেলের ক্ষেত্রেও মূল যে রেল লাইন, ট্রেন ও স্টেশনসহ যাত্রী সেবার মানোন্নয়নে কাজ করছি।”

হাবিবুর রশীদ বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান চান জনগণ যেন সহজে সেবা পান। এই সরকারের মাত্র চার মাস হয়েছে। এরই মধ্যে আপনারা দেখছেন এই সরকারের গতি ব্যাপক। এই সরকার হিংসার বসবতি হয়ে কোনো ধরনের কাজ করছে না অর্থাৎ যে কাজ করলে জনগণ ভালো থাকবে, অল্প সময়ে অধিক মানুষ সুফল ভোগ করবে সরকার সে অনুযায়ী কাজ করছে।”

‘নেত্রকোনা জেলার যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে বেশ কিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এসব প্রকল্পের কিছু কাজ চলমান রয়েছে, আবার কিছু পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। এরমধ্যে রেল পথে যোগাযোগের জন্য ঢাকা-মোহনগঞ্জ রেলপথে আন্তঃনগর ট্রেনের আসন সংখ্যা বৃদ্ধি, বন্ধ হয়ে যাওয়া কম্পিউটার ট্রেনটি চালু, নেত্রকোনার চল্লিশা, হিরনপুরসহ বন্ধ হয়ে যাওয়া কয়েকটি রেল স্টেশন চালু, জরাজীর্ণ স্টেশনগুলো সংস্কারসহ কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া জারিয়া থেকে বিরিশিরি পর্যন্ত নতুন করে রেল লাইন নির্মাণের পরিকল্পনা রয়েছে। সড়কপথ উন্নয়নে নেত্রকোনার রাজুর বাজার থেকে বিরিশিরি সড়কে ঢেউটুকোন এলাকায় কংস নদের উপর সেতু, দুর্গাপুরে সোমেশ্বরী, কলমাকান্দায় মহাদেও নদে সেতুসহ কিছু সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে’-উল্লেখ করেন তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে