কক্সবাজারের চকরিয়ায় পৈত্রিক বসতভিটার গাছ কাটায় বাঁধা দিলে ছোটভাই ক্ষিপ্ত হয়ে দা' দিয়ে কূপিয়ে বড়ভাই নুরুল ইসলাম (৫২) খুন করে। শুক্রবার (৩ জুলাই) সকাল ১০ টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত-নুরুল ইসলাম (৫২) ওই এলাকার মৃত আলী হোছেনের ছেলে।তবে নিহত নুরুল ইসলাম পরিবার থেকে আলাদা হয়ে একই ইউপির ৬নং ওয়ার্ডের হরিখোলা এলাকায় বসবাস করেন।
ঘাতক-আব্দুর রহিম (৪২) নিহতের আপন ছোটভাই বলে জানা গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন স্থানীয় মেম্বার নাছির উদ্দিন।তিনি প্রতিবেদককে জানান,শুক্রবার সকালে আব্দুর রহিম তাঁর পৈত্রিক বসতভিটার গাছপালা বিক্রির উদ্দেশ্য কাটা শুরু করে।এসময় বাড়ীর লোকজন বড়ভাই নুরুল ইসলামকে খবর দেন।এরপর ইসলাম এসে ছোটভাইকে পৈত্রিক বসতভিটার গাছ না কাটার জন্য বাঁধা দিলে,দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়।এমতাবস্থায় ছোটভাই রহিম ক্ষিপ্ত হয়ে হাতে থাকা ধারালো দা দিয়ে বড়ভাইয়ের পায়ে এলোপাতাড়ি কূপ মারে আর ঘাঁড়ে কূপ মারেন।এসময় কূপ খেয়ে ইসলাম মাটিতে লুটিয়ে পড়লে,বাড়ীর মহিলাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।বিষয়টি আমব তাৎক্ষণিক থানার ওসিকে জানিয়েছি।ঘটনার পরপরই রহিম পালিয়ে যায়।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন,খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল যান।ঘাতক পলাতক বলে তাৎক্ষণিক তাকে ধরা সম্ভব হয়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ঘাতক রহিমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।