কৃষি প্রনোদনা সহায়তা খাত থেকে

সেনবাগে কৃষকদের ধান বীজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ৩ জুলাই, ২০২৬, ০১:১৬ পিএম
সেনবাগে কৃষকদের ধান বীজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ

কৃষি প্রনোদনা সহায়তা খাত থেকে সেনবাগে ৪ শত কৃষককের মাঝে  বিনামূল্যে আমন ধান বীজ,নারকেল চারা এবং ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।  শুক্রবার সকালে ওই কর্মসূচির উদ্বোধন করেন, নোয়াখালী -২ সেনবাগ সোনাইমুড়ী আংশিক আসনে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা  জয়নুল আবদিন ফারুক। উপলক্ষে সেনবাগ  উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম এর সভাপতিত্বে ও  কৃষি অফিসার মোঃ রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সেনবাগ উপজেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

এসময় প্রধান অতিথি কৃষকদের মাঝে ধান বীজ,সার,ও গাছের চারা বিতরন করে আনুষ্ঠানিক ভাবে কর্মসূচির উদ্বোধন করেন। এতে সেনবাগের  ৪০০০ জন কৃষকের মাঝে৫ কেজী করর আমন ধানের বীজ,১০ কেজী করে ডিএপি সার,১০ কেজী করে এমওপি সার ও জনপ্রতি ৫ টি করে ৩ হাজার নারিকেল চারা  বিতরণ করা হবে।  শেষে তিনি অডিটোরিয়াম আঙ্গীনায় একটি গাছের চারা রোপন করেন।

আপনার জেলার সংবাদ পড়তে