শেরপুরে ধানক্ষেত থেকে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ৩ জুলাই, ২০২৬, ০৭:১৪ পিএম
শেরপুরে ধানক্ষেত থেকে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী এলাকায় ফসলিক্ষেত থেকে  ইজিবাইক চালক মো. কাজল মিয়ার (৪৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত  কাজল সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে।

জানা যায়, জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে কয়েকজন মুসল্লি রাস্তার পাশের একটি বটগাছের নিচে ধানক্ষেতে মরদেহটি দেখতে পান। নিহতের স্বজনরা জানান, গতকাল  বৃহস্পতিবার বিকেলে প্রতিদিনের মতো ইজিবাইক নিয়ে বের হন কাজল । এরপর রাতে আর ফেরেনি। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। একইসঙ্গে নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান।

আপনার জেলার সংবাদ পড়তে