চিরিরবন্দরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

এফএনএস (মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর) : | প্রকাশ: ৬ জুলাই, ২০২৬, ০২:৪২ পিএম
চিরিরবন্দরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

চিরিরবন্দরে নজরুল বর্ষ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  গত ৫ জুলাই রবিবার বিকেল ৫ টা হতে রাত ৯ টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে নজরুল বর্ষ পালন উপলক্ষ্যে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি। 

উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে সহকারি কমিশনার (ভুমি) শাহানা আফরোজ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ মোয়াজ্জেম হোসেন, থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ রায়হান আলী, উপজেলা প্রকৌশলী মাসুদার রহমান, বিএনপি নেতা নুর আলম সরকার দুলু প্রমূখ বক্তব্য রাখেন।  এছাড়াও প্রধান অতিথি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কতৃক বাস্তবায়িত উপজেলার ৪২ টি বেসরকারি এতিমখানা ও ৪ টি নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থার মাঝে ২০২৫-২০২৬ অর্থ বছরে অনুদানের চেক এবং ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রলায়ের আওতায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ২০ টি ২০ টি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

আপনার জেলার সংবাদ পড়তে