গারো পাহাড়ে অবৈধ বালু উত্তোলনে জরিমানা

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ৬ জুলাই, ২০২৬, ০৩:০৬ পিএম
গারো পাহাড়ে অবৈধ বালু উত্তোলনে জরিমানা

শেরপুরের ঝিনাইগাতীর গারো পাহাড়  থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আনোয়ারুল নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (৫ জুলাই) বিকেলে ঝিনাইগাতীর সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।জানা যায়, সম্প্রতি গারো পাহাড়ে বালু ও পাথর উত্তোলন নিয়ে সরগরম পুরো জেলা। এদিকে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। রোববার  বিকেলে ভ্রাম্যমাণ আদালতে কারবারি আনোয়ারুলের পাহাড়  থেকে নিয়ে আসা বালু জব্দ করা হয়। পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর অধীনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, গারো পাহাড় রাষ্ট্রীয় সম্পদ। এ সম্পদ রক্ষায় আমাদের সবাইকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। তবে পাহাড়  থেকে বালু, পাথর ও গাছখেকোদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। এমন অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে