চাটমোহরে স্কুল শিক্ষিকার আত্মহত্যা

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ৬ জুলাই, ২০২৬, ০৩:৪১ পিএম
চাটমোহরে স্কুল শিক্ষিকার আত্মহত্যা

পারিবারিক কলহের জের ধরে পাবনার চাটমোহরে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন এক স্কুল শিক্ষিকা। নিহত স্কুল শিক্ষিকা উপজেলার হান্ডিয়াল গ্রামের বাসিন্দা হান্ডিয়াল বালিকা উচ্চ বিদালয়ের প্রধান শিক্ষক সাইদুল রহমানের স্ত্রী ও একই স্কুলের সহকারী শিক্ষিকা সাহেরা পারভীন (৪৫)। ঘটনাটি ঘটেছে রবিবার (৫ জুল্বা)ি বিকেলে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসলেও কোন অভিযোগ না থাকায় রাতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সোমবার হান্ডিয়ালে নিহত স্কুল শিক্ষিকার লাশ দাফন করা হয়েছে। 

একাধিক সূত্র জানায়,স্কুল শিক্ষিকা সাহেরা পারভীনের সাথে তার স্বামী প্রধান শিক।সক সাইদুর রহমানের পারিবারিক বিষয় নিয়ে রবিবার স্কুলেই বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে সাহেরা স্কুল থেকে চাটমোহরের ভাড়া বাসায় চলে আসেন এবং গ্যাস ট্যাবলেট খান। বিষয়টি জানাজানি হলে তাকে প্রথমে চাটমোহর হাসপাতালে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।