কুড়িগ্রামের নাগেশ্বরীতে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) নাগেশ্বরী-এর আয়োজনে সোমবার বেলা ১১টায় এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনাসভা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠান হয়। সহকারী কমিশনার ভূমি বদরুজ্জামান রিশাদের সভাপতিত্বে এ সময় আলোচনাসভায় বক্তব্য রাখেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আরিফুর রহমান কনক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, কৃষি কর্মকর্তা মো. শাহরিয়ার হোসেন, বিআরডিবি কর্মকর্তা গোলাম মোস্তফা, ওসি (তদন্ত) আতিকুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি গোলাম রসুল রাজা, উপজেলা জামায়াতের আমির আব্দুল মান্নানসহ অনেকে।