চট্টগ্রামের হাটহাজারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ও সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা পল্লী উন্নয়ন দপ্তর এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও চারা বিতরণের আয়োজন করেন। দেশে প্রথম বারের মত জাতীয় পল্লী উন্নয়ন দিবস ও সেবা সপ্তাহের সরকারি ভাবে উদযাপন করার উদ্যোগ গ্রহন করেন সরকার। প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে "উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ "।
উপজেলা পরিষদ চত্বরে পল্লী উন্নয়ন দিবস সেবা সপ্তাহ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উদযাপন পরিষদের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। তিনি সভাপতির বক্তব্যে বলেন বর্তমান সরকার প্রান্তিক জনগণের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করছেন। সরকার গৃহীত সেবা জনগনের দ্বার গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য এবার প্রথম বারের মত জাতীয় পল্লী উন্নয়ন দিবস ও সেবা সপ্তাহ উদযাপনের উদ্যোগ গ্রহন করেছেন সরকার । তাছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকার পাঁচ বছরের মধ্যে ২৫ কোটি চারা রোপন ও বিতরনের অংশ হিসেবে এই সেবা সপ্তাহে সদস্যদের মধ্যে ফলদ, বনজ ও ঔষধী গাছের চার বিতরণের উদ্যোগ গ্রহন করেন।
অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দীন। তিনি বলেন পল্লী উন্নয়ন অধিদপ্তর গ্রামের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য নিরবে কাজ করেন। বিগত অর্থ বছরে উপজেলা পল্লী উন্নয়ন দপ্তর এই উপজেলায় তিন কোটি চৌদ্দ লক্ষ টাকা ঋন বিতরণ করেন। ঋন আদায় করেন দুই কোটি সাতানব্বই লক্ষ টাকা, সমিতির ২ শ ৬৭ জন সদস্যকে প্রশিক্ষন প্রদান করেন এবং সদস্যদের মধ্যে চারা বিতরণ করেন। সমিতির সদস্যদের শেয়ার সঞ্চয় প্রায় চৌদ্দ কোটি টাকা, তাছাড়া শেয়ার সঞ্চয় উপর লভ্যাংশ প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর সাবেক চেয়ারম্যান সাংবাদিক কেশব কুমার বড়ুয়া, সমিতির পরিচালক লায়ন অনুপম বড়ুয়া ও নূরুল আমিন, পল্লী জীবিকায়ন প্রকল্পের কর্মকর্তা গোলাম হোসেন। ইউ সি সির সদস্য আলতাফ রহমান হেলালী ও জুনিয়র অফিসার সুদীপ্তা তালুকদার । অনুষ্ঠানে পজীব এর সদস্য, কেন্দ্রীয় সমবায় সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপস্থিত সদস্যদের মধ্যে চারা বিতরণ করা হয়।