ষকদের বীজ,সার, চারাসহ উপকরণ বিতরণ

দৌলতপুরে এমপি বাচ্চু মোল্লার বৃক্ষরোপণ

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) :
| আপডেট: ৬ জুলাই, ২০২৬, ০৬:৫৪ পিএম | প্রকাশ: ৬ জুলাই, ২০২৬, ০৬:৫১ পিএম
দৌলতপুরে এমপি বাচ্চু মোল্লার বৃক্ষরোপণ

কুষ্টিয়ার  দৌলতপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ১৪ ইউনিয়নের কৃষকদের মাঝে  বিনামূল্যে, বীজ,চারা সারসহ উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় দৌলতপুর উপজেলা পরিষদ  মিলনায়তনে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি থেকে দৌলতপুরের নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা। এ উপলক্ষে আয়োজিত  অনুষ্ঠানে দৌলতপুর উপজেলানির্বাহীআকর্মকর্তা অনিন্দ্য গুহের  সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব রেজ আহমেদ বাচ্চু মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা বিএনপির সেক্রেটারি আলহাজ্ব বিল্লাল হোসেন,উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রদীপ কুমার দাস, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ,জহিরুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা,কৃষিবিদ রেহানা পারভীন,অতিরিক্ত কৃষি কর্মকর্তা আলি আহমেদ,সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা, মোঃজহুরুল করিম বিশ্বাস, অধ্যক্ষ রেজাউল করিম, সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম (শাহীন), বিএনপি নেতা রাশেদুল হক শামীম, বেনজির আহমেদ বাচ্চু। অনুষ্ঠানের সঞ্চালন করেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফারিহা তানজুম স্বর্ণা। এছাড়া অনুষ্ঠানে এলাকার কৃষক প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার  সাংবাদিক, সরকারি কর্মকর্তা বৃন্দউপস্থিত ছিলেন। উল্লেখ্য 

২০২৫-২০২৬ অর্থবছরে খরিফ মৌসুমে কৃষি প্রণোদনা খাতে গ্রীষ্মকালীন পেঁয়াজ শীতকালীন পেঁয়াজ বীজ, গ্রীষ্মকালীন উফশী ও হাইব্রিড জাতের শাকসবজি, হাইব্রিড মরিচ,উফশী আমান ধান লেবুর চারা ও বৃক্ষরোপণ কর্মসূচি আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৮৫৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে,বীজ সার, চারা,বিতরণ করা হয়। শেষে উপজেলা কৃষি অফিস চত্বরে ফল মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা। মেলায় বিভিন্ন প্রকার দেশীয় প্রজাতির ফলের সমাগম ঘটে।

আপনার জেলার সংবাদ পড়তে