ভোলার দৌলতখানের কৃতি সন্তান কর্নেল মো. ফরিদ উদ্দিনকে ব্রিগেডিয়ার জেনারেল পদোন্নতি দেয়া হয়েছে।
১ জুলাই ২০২৬ প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিনের সই করা এক প্রজ্ঞাপনে বিএ-২৭৪৮ কর্নেল মো. ফরিদ উদ্দিন, পিএসসি, জি (অব:) কে তাঁর বয়সসীমা শেষে ১৪ মে ২০১৮ তারিখ হতে ভূতাপেক্ষ (পেছনের তারিখ থেকে কার্যকর) পদোন্নতি দিয়ে ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে স্বাভাবিক অবসর প্রদান করা হয়েছে।
আর্থিক সুবিধা: কর্নেল মো. ফরিদ উদ্দিন (অব:) ভূতাপেক্ষ পদোন্নতির ফলে ওই পদের বিপরীতে বকেয়া বেতন, ভাতা, এবং বিধি মোতাবেক অন্যান্য সকল আর্থিক ও আনুষঙ্গিক সুবিধা লাভ করবেন।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বঞ্চিত হওয়া কর্মকর্তাদের মান-মর্যাদা ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে গঠিত একটি উচ্চপর্যায়ের কমিটির সুপারিশের ভিত্তিতে বর্তমান সরকার এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে।
উল্লেখ্য, ১ জুলাই ২০২৬ তারিখে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা একটি বিশেষ প্রজ্ঞাপনে ২০০৯ থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত রাজনৈতিক বৈষম্য ও প্রতিহিংসার শিকার হওয়া তিন বাহিনীর ১৫০ জন কর্মকর্তা সংক্রান্ত একটি তালিকা প্রকাশ করা হয়েছে।
অভিনন্দন : কর্নেল অবসরপ্রাপ্ত মো. ফরিদ উদ্দিনকে পদোন্নতি দেয়ায় তার গ্রামের বাড়ি ভোলার দৌলতখানের সামাজিক সংগঠনের পক্ষ থেকে এবং বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ উচ্ছ্বাস প্রকাশ করে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।