প্রায় দুই বছর পর সু-সংবাদ পেয়েছেন বরিশালের বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সুমন সরদার।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভুইঁয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সুমনের বহিঃষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
গত ৬ জুলাই স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এর আগে বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সুমন সরদারসহ বিভিন্ন এলাকার ছয়জন নেতাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিঃষ্কার করা হয়েছিল।
পরবর্তীতে সংশ্লিষ্টদের আবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়ন এমপি'র সিদ্ধান্ত অনুযায়ী তাদের বহিঃষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
একই সঙ্গে জানানো হয়, তারা এখন থেকে দলীয় সব সাংগঠনিক কর্মকাণ্ডে স্বাভাবিকভাবে অংশগ্রহণ করতে পারবেন এবং এ বিষয়ে কোনো বাঁধা থাকবে না।
উল্লেখ্য, তার এ বহিঃস্কারাদেশ প্রত্যাহারের প্রায় সাড়ে ছয় মাস পূর্বে ২০২৫ সালের ১৮ ডিসেম্বর বানারীপাড়া উপজেলা যুবদলের আহবায়ক কমিটি বিলুপ্ত করে ছাব্বির আহমেদ সুমন হাওলাদারকে সভাপতি ও মিজানুর রহমান ফকিরকে সাধারণ সম্পাদক করে উপজেলা যুবদলের আংশিক পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
সুমন সরদার উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হিসেবে ২০২৪ সালের ৫ আগস্টের পরে বহিঃস্কার হন।