জিয়ানগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ বিতরণ

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) :
| আপডেট: ৬ জুলাই, ২০২৬, ০৫:০২ পিএম | প্রকাশ: ৬ জুলাই, ২০২৬, ০৫:০২ পিএম
জিয়ানগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ বিতরণ

পিরোজপুরের জিয়ানগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসহায় ও দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার (৬ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিন জুঁই। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন জিয়ানগর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত।

বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক আ. রাজ্জাক হাওলাদার, জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলী হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ এম ফারুক হোসাইন, মাস্তান হাফিজ, পাড়েরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুল কবির তালুকদার, পত্তাশী ইউনিয়ন বিএনপির সভাপতি কবির খান, বালিপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাবুল, চন্ডীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল ফকির, পত্তাশী ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদার, উপজেলা যুবদলের আহ্বায়ক আতিকুর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ আল আমিন হোসেন, সদস্য সচিব সাদিকুর রহমান। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব জুয়েল রানা, শ্রমিক দলের সভাপতি আবুল কালাম হাওলাদার প্রমুখ। অনুষ্ঠান শেষে এমপি সুলতানা জেসমিন জুঁই উপজেলা বিএনপির কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। পরে তিনি জিয়ানগর প্রেসক্লাব ও মেহেউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

আপনার জেলার সংবাদ পড়তে