নওগাঁর পোরশায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাছ ধরার ১৮টি অবৈধ রিং জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। মঙ্গলবার সন্ধার আগে উপজেলা পরিষদ চত্বরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ জালগুলি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। একইদিন গোপন সংবাদের ভিত্তিতে মৎস্য অফিস, পুলিশ বিভাগ ও উপজেলা প্রশাসনের টাস্কফোর্স অভিযান চালিয়ে অবৈধ এসব জাল উপজেলার সীমান্তবর্তী পূনর্ভবা নদির টেকঠা এলাকা থেকে জব্দ করেন। এগুলোর মূল্য প্রায় অর্ধলক্ষাধীক টাকা। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, পুনর্ভবা নদীর পানিপ্রবাহ ও জীববৈচিত্র রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।