কিশোরগঞ্জের নিকলী থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমানের নির্দেশনায় এস.আই সাগর বিশ্বাসের নেতৃত্বে গত মঙ্গলবার দুপুরে উপজেলার জারুইতলা ইউনিয়নের সাজনপুর এলাকা থেকে তিনজন যুবককে আটক করেছেন পুলিশ। এই ঘটনায় আটককৃতরা হলেন গুরই ইউনিয়নের ছেত্রা পশ্চিমপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে মিঠু মিয়া (২২) একই এলাকার মৃত শমসের উদ্দিনের পুত্র বিল্লাল মিয়া (২৪) ও রমজান আলীর পুত্র মিকাই মিয়া (২২)। পরে সহকারী কমিশনার (ভূমি) মোঃ শহিদুল্লাহ তাদের প্রত্যেকজনকে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড দিয়ে সাজা প্রদান করেন। পরে তাদেরকে কিশোরগঞ্জ কোর্টে চালান দিয়েছে নিকলী থানার পুলিশ।