গণশুনানিতে কিশোরগঞ্জ জেলা প্রশাসক

জনগণের কথা শুনতে, সমস্যার সমাধানে জেলা প্রশাসন: সোহানা নাসরিন

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৮ জুলাই, ২০২৬, ০৭:৪৪ পিএম
জনগণের কথা শুনতে, সমস্যার সমাধানে জেলা প্রশাসন: সোহানা নাসরিন

৮ জুলাই বুধবার কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এক গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানিতে উপস্থিত থেকে কিশোরগঞ্জ জেলা প্রশাসক সোহানা নাসরিন সাধারণ মানুষের বিভিন্ন অভিযোগ, আবেদন, পরামর্শ ও সমস্যার কথা অত্যন্ত মনোযোগ, আন্তরিকতা ও সহমর্মিতার সঙ্গে শ্রবণ করেন। এদিন মোট ১২ জন সেবাপ্রার্থী তাঁদের ব্যক্তিগত, সামাজিক ও প্রশাসনিক বিভিন্ন বিষয়ে আবেদন ও সমস্যার কথা জেলা প্রশাসকের নিকট উপস্থাপন করেন। জেলা প্রশাসক প্রতিটি বিষয় গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে সমস্যার ধরন অনুযায়ী তাৎক্ষণিক প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং দ্রুত ও কার্যকর সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন, যাতে সেবাপ্রার্থীরা হয়রানিমুক্ত ও সময়োপযোগী সেবা লাভ করতে পারেন।

আপনার জেলার সংবাদ পড়তে