সম্ভাব্য মৌসুমি বন্যার পূর্বাভাস পাওয়ার পর ১০ দিন আগে থেকেই কীভাবে ধাপে ধাপে আগাম প্রস্তুতি গ্রহণ করে জীবন, জীবিকা ও সম্পদের ক্ষয়ক্ষতি কমানো যায় এবং বন্যাকালে নৌদুর্ঘটনা ঘটলে কীভাবে দ্রুত উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা যায় সে লক্ষ্যে আগাম পূর্বাভাস ভিত্তিক বন্যা প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত হয়েছে। ৯ জুলাই বৃহস্পতিবার দুপুরে ষ্টার্ট নেটওয়ার্ক সহযোগিতায় ও মানব মুক্তি সংস্থা (এমএমএস) এর বাস্তবায়নে টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের ধলেশ্বরী নদীর তীরে বালিয়াপাড়া এলাকায় উক্ত প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( উন্নয়ন ও মানবসম্পদ) মো: সেলিম মিঞা। মাহমুদ নগর ইউনিয়ন পরিষদের ০৫ নং ওয়ার্ডের মেম্বার শেখ আব্দুস এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত টাঙ্গাইলছিলেন জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা মো: আখতারুজ্জামান, টাঙ্গাইল সদরের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ একরামুল হক, মানব মুক্তি সংস্থা (এমএমএস) এর সমন্বয়কারী মিজানুর রহমান,প্রজেক্ট ম্যানেজার মিজানুর রহমান, ম্যানেজার এডমিন রবিউল ইসলাম। মনিটরিং অফিসার সাখাওয়াত হোসেন প্রমুখ।