ভালুকায় উপজেলার রাজৈ গ্রামে মৎস্য খামার নিয়ে বিরোধের জেরে রাসেল ও খারুলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। রাসেল খাইরুলের বিরুদ্ধে চুরি অভিযোগ করে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়ে। ভিডিওতে খাইরুলকে সামাজিক ভাবে হেয় পতিপন্ন করা হয়েছে। প্রতিবাদের খাইরুল সংবাদ সম্মেলন করেছে। বৃহস্পতিবার(৯জুন) দুপুরে স্থানীয় একটি পার্টি সেন্টারে সংবাদ সম্মেলনে খাইরুল তার লিখিত বক্তব্যে বলেন উপজেলার খুর্দ্দ গ্রামের তাদের মধ্যে মাছের খামার নিয়ে বিরোধ চলছে। তাকে ফাসানোর জন্য রাসেল একটি বক্তব্য রেকর্ড করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে। এতে এলাকায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। কারন সোস্যাল মিডিয়ায় প্রচারিত বক্তব্যটি অসত্য। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খাইরুল ও তার পরিবারের সদস্যরা।