নগরঘাটায় পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

এফএনএস (মোঃ মুজিবুর রহমান; পাটকেলঘাটা, সাতক্ষীরা) : | প্রকাশ: ১০ জুলাই, ২০২৬, ০৮:৫৮ পিএম
নগরঘাটায় পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার ২নং নগরঘাটা ইউনিয়নের ১নং ওয়ার্ডের গাবতলা গ্রামে পুকুরের পানিতে ডুবে মো. আরাফাত হোসেন (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সকালে বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল আরাফাত। কিছুক্ষণ পর তাকে বাড়ির আশপাশে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা কাশেম সরদারের পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখতে পান। পরে সেখান থেকে তাকে উদ্ধার করা হয়। নিহত আরাফাত হোসেন গাবতলা গ্রামের ইসরাইল হোসেনের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঘুম থেকে উঠে বাড়ির বাইরে খেলতে যায় আরাফাত। দীর্ঘ সময় বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে কাশেম সরদারের পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন। স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। শিশুর অকাল মৃত্যুতে গাবতলা গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

আপনার জেলার সংবাদ পড়তে