ভয়াবহ বন্যায় পানিবন্দি মানুষের উদ্ধার ও জরুরি সহায়তা কার্যক্রম জোরদারের লক্ষ্যে চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায় সেনাবাহিনী মোতায়েন করেছে সরকার। শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় সেনা সদস্যগণ সাতকানিভয়াবহ বন্যায় পানিবন্দি মানুষের উদ্ধার ও জরুরি সহায়তা কার্যক্রম জোরদারের লক্ষ্যে চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায় সেনাবাহিনী মোতায়েন করেছে সরকার। শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় সেনা সদস্যগণ সাতকানিয়ায় চলে এসেছেন এবং শনিবার (১১ জুলাই) থেকে তারা উপজেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকায় উদ্ধার অভিযান শুরু করবেন বলে উপজেলা প্রশাসন সূত্র নিশ্চিত করেছে।
প্রসঙ্গত উল্লেখ্য, টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। সাঙ্গু নদী, ডলু খাল এবং হাঙ্গর খালের পানি বিপদ সীমা অতিক্রম করেছে। সহস্রাধিক পরিবার ও লক্ষাধিক মানুষ এখনো পানিবন্দি অবস্থায় রয়েছে। অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে অনেক জায়গায়। দুর্গম এলাকায় নৌকা ছাড়া যাতায়াত সম্ভব হচ্ছে না। প্রশাসনের পাশাপাশি ফায়ার সার্ভিস, স্বেচ্ছাসেবী সংগঠন এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়েও পুরোপুরি সামাল দেয়া যাচ্ছে না। তাই পরিস্থিতি সামাল দিতে সেনা মোতায়েন করল সরকার। উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। যেসব এলাকায় এখনো উদ্ধার সহায়তা পৌঁছানো সম্ভব হয়নি, সেখানে অগ্রাধিকার ভিত্তিতে সেনাবাহিনীর মাধ্যমে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হবে। সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, বন্যা পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীর টিম সাতকানিয়ায় এসে পৌঁছেছে। তারা উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পানিবন্দি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং প্রয়োজনীয় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার কাজ করবেন।