ডা. শফিকুর রহমানকে উষ্ণ শুভেচ্ছা

পুর সমাবেশে যোগ দিতে সৈয়দপুর বিমানবন্দরে জামায়াত আমীর

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) :
| আপডেট: ১১ জুলাই, ২০২৬, ০২:৫৫ পিএম | প্রকাশ: ১১ জুলাই, ২০২৬, ০২:৫৫ পিএম
পুর সমাবেশে যোগ দিতে সৈয়দপুর বিমানবন্দরে জামায়াত আমীর

রংপুরে অনুষ্ঠিতব্য মহাসমাবেশে যোগ দিতে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান-কে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানিয়েছেন দলের স্থানীয় সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম (এমপি) এবং জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। শনিবার সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের পর দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। এ সময় তার সঙ্গে আগত দলের কেন্দ্রীয় পর্যায়ের আরও ১১ জন নেতাকেও শুভেচ্ছা জানানো হয়। বিমানবন্দর এলাকায় নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

জেলা জামায়াতের নেতারা জানান, রংপুরের মহাসমাবেশকে সফল করতে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নিচ্ছেন। এ মহাসমাবেশকে ঘিরে দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। স্বাগত জানাতে উপস্থিত নেতৃবৃন্দ আগত কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন এবং মহাসমাবেশ সফল করার প্রত্যয় ব্যক্ত করেন। পরে তারা সড়কপথে রংপুরের উদ্দেশ্যে সৈয়দপুর ত্যাগ করেন। বিমানবন্দর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে ছিলেন। শান্তিপূর্ণ পরিবেশে আগত নেতৃবৃন্দ বিমানবন্দর ত্যাগ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে