সোনারগাঁয়ের বি. আর বিলকিস দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত

এফএনএস (ফজলে রাব্বী সোহেল; সোনারগাঁও, নারায়ণগঞ্জ) :
| আপডেট: ১১ জুলাই, ২০২৬, ০৩:০৭ পিএম | প্রকাশ: ১১ জুলাই, ২০২৬, ০৩:০৭ পিএম
সোনারগাঁয়ের বি. আর বিলকিস দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত

সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এ তিনি দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন। গতকাল শনিবার এ প্রতিযোগিতার ফালাফল ঘোষণা করা হয়েছে।

বি আর বিলকিস এর আগে তিনি ১২ বার সোনারগাঁ উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, ৮ বার নারায়ণগঞ্জ জেলায় শ্রেষ্ঠ জেলা প্রধান শিক্ষক ও ৪ বার ঢাকা বিভাগে শ্রেষ্ঠ বিভাগীয় প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। বি.আর বিলকিস দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, উপজেলা শিক্ষক সমিতি ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন শুভেচ্ছা জানিয়েছেন। আগামী ১৫ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠান ভাবে এ পদক প্রদান করবেন। এব্যাপারে বি.আর বিলকিস বলেন, সবার অনুপ্রেরণা, ভালবাসা  ও সমর্থন আমাকে আজ এ অবস্থানে নিয়ে এসেছে। শিক্ষার মানোন্নয়নে আমার কাজ অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে