গজারিয়ায় অস্ত্রের মুখে জিম্মি ও হাত-পা বেঁধে দুর্র্ধষ ডাকাতি

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ১১ জুলাই, ২০২৬, ০৩:৩৬ পিএম
গজারিয়ায় অস্ত্রের মুখে জিম্মি ও হাত-পা বেঁধে দুর্র্ধষ ডাকাতি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন মুন্সীগঞ্জের গজারিয়ায় এক দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের আট কর্মকর্তা-কর্মচারীকে অস্ত্রের মুখে জিম্মি ও হাত-পা বেঁধে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে তাণ্ডব চালিয়েছে ডাকাত দল। এ সময় প্রতিষ্ঠানটি থেকে অন্তত ২০ লাখ টাকার মূল্যবান যন্ত্রপাতি ও মালামাল ট্রাকে করে লুটে নেওয়া হয়। শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১টা পর্যন্ত উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের মুসলিমনগর এলাকায় ‘দ্যা জিয়া অ্যান্ড ব্রাদার্স’ নামের একটি প্রতিষ্ঠানের স্টোর ও স্টেক ইয়ার্ডে এই ঘটনা ঘটে। ব্যস্ততম মহাসড়কের পাশে এত দীর্ঘ সময় ধরে ডাকাতির ঘটনায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। একই সাথে সিসিটিভি ক্যামেরা বা ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া প্রতিষ্ঠানটি পরিচালনা করায় কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও সমালোচনা হচ্ছে। জানা যায়,উষা এগ্রো ফার্মের কাছ থেকে গত ৪/৫ মাস পূর্বে জায়গা ভাড়া নিয়ে বিভিন্ন কন্সট্রাকশন মালামাল রাখতো দি জিয়া এন্ড ব্রাদার নামে একটা প্রতিষ্ঠান। 

গেটে দ্বায়িত্ব থাকা সিকিউরিটি রিপন মিয়া বলেন, রাত সাড়ে সাতটার দিকে পকেট গেট দিয়ে ৭/৮ জন লোক হঠাৎ ঢ়ুকে পড়ে আমিসহ গেটে থাকা দুই জনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেঁধে ফেলে,তাদের হাতে পিস্তলসহ রামদা ছিল পরে ১০/১২ জন প্রবেশ করে আমাদের সবার হাত বেঁধে একটা কনটেইনারের মধ্যে নিয়ে আটকে রাখে। সাইড ইনচার্জ মো:ফরিদুর রেজা বলেন,আমি নামাজ শেষে আসার পর গেটেই ৪/৫ জন ঘিরে ফেলে ও হাত পা বেঁধে ফেলে পরে কনটেইনারের জানালা দিয়ে দেখেছি দুই ট্রাক মালামাল নিয়ে যেতে,লুট হওয়া মালামাল এর মধ্যে ছিল লোহার পাইল,পাইপ,রড যার আনুমানিক বাজার মূল্য ২০/২৫ লাখ টাকা হবে। এ বিষয়ে গজারিয়া থানার ইন্সপেক্টর তদন্ত মো: সাব্বির হোসেন বলেন ঘটনা শুনে আমরা সেখানে গিয়েছি তদন্ত চলছে বিভিন্ন মহাসড়কের আশেপাশের সিসি ক্যামেরা ফুটেজ নেওয়া হচ্ছে তারপর  ব্যবস্থা নেওয়া হবে।  তবে সরে জমিনে ঘুরে দেখা গেছে কোম্পানিতে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে ঘাটতি রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে