হবিগঞ্জের মাধবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার উপজেলা প্রশাসন ও উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। রোববার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরিবার-পরিকল্পনা কর্মকতা ডাঃ সুজন চন্দ্র সাহার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকতা ডাঃ মোহাম্মদ ইমরুল হাসান জাহাঙ্গীর, পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁন, সাধারন সম্পাদক আলাউদ্দিন আল রনি, বিআরডিবি কর্মকতা ফয়সল আহম্মদ চৌধুরী, ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্বাসউদ্দিন, হিন্দ,বুদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি হরিশ চন্দ্র দেব, পৌর জামায়াতের সভাপতি আব্দুল রহমান সোহাগ, মাঠকর্মি পলি দেব, পরিবার-পরিকল্পনা পরিদর্শক আলী মনছুর প্রমুখ।
সভায় বক্তারা বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে জনসংখ্যা নিয়ন্ত্রণের পাশাপাশি পরিবার পরিকল্পনা, মাতৃস্বাস্থ্য, কৈশোরকালীন স্বাস্থ্যসেবা এবং তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে সবাইকে একযোগে কাজ করতে হবে। সচেতনতা বৃদ্ধি ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা গেলে একটি সুস্থ, শিক্ষিত ও সমৃদ্ধ জাতি গড়ে তোলা সম্ভব। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে জনসংখ্যা ও পরিবার পরিকল্পনা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সম্মাননা প্রদান করা হয়।