গতকাল রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় কাহারোল দিনাজপুর এর আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা এবং কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে ক্রেস্ট সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম। আলোচনা সভায় বক্তব্য রাখেন, ডাঃ দেবব্রত রায়, উপজেলা পঃ পঃ কর্মকর্তা কাহারোল, বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলী, প্রধান শিক্ষক মোঃ শাহনওয়াজ বাবু, মোঃ মোজাহার ইসলাম মনু, ডাব্লিউএফপি আজমেরী রেশমা প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, মোঃ মহশীন আলী এফ ডাব্লিউ।