বিরলে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও এডিবি এর সহযোগিতায় কর্মশালার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে এলজিইডি দিনাজপুর এর নির্বাহী প্রকৌশলী মোঃ মাসুদুর রহমান উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন উপজেলা প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বিরলের আয়োজনে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ কর্মশালায় অংশগ্রহণ করেন।