দৌলতপুর সীমান্তে ৯ লাখ টাকার মূল্যের ভারতীয় মাদক উদ্ধার

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ১২ জুলাই, ২০২৬, ০৫:১১ পিএম
দৌলতপুর সীমান্তে ৯ লাখ টাকার মূল্যের ভারতীয় মাদক উদ্ধার

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) পৃথক অভিযান চালিয়ে সীমান্ত এলাকা থেকে ৯ লাখ ১৮ হাজার টাকা মূল্যের ভারতীয় মাদক ও নেশাজাতীয় দ্রব্য উদ্ধার করেছে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীন শুভরাজপুর বিওপির দায়িত্বপূর্ণ বাঙ্গালপাড়া এলাকায় শনিবার টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৬ বোতল ভারতীয় মদ ও ১ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করে। এর আগে শুক্রবার ভোর ৪ টা ৪০ মিনিটে মথুরাপুর বিওপির দায়িত্বপূর্ণ মথুরাপুর মাঠ এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে মালিকবিহীন অবস্থায় আরও ৬ বোতল ভারতীয় মদ ও ২ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, পৃথক দুটি অভিযানে উদ্ধার হওয়া মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মোট সিজার মূল্য ৯ লাখ ১৮ হাজার টাকা। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।

আপনার জেলার সংবাদ পড়তে