বাবুগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) : | প্রকাশ: ১২ জুলাই, ২০২৬, ০৫:৪১ পিএম
বাবুগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

"তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি"-এ প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের বাবুগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। রবিবার (১২ জুলাই) উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের হলরুমে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না। তিনি বলেন, তরুণদের শিক্ষা, দক্ষতা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারলেই একটি সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।

পরে মা-শিশুস্বাস্থ্য, নিরাপদ মাতৃত্ব ও কৈশোরকালীন প্রজননস্বাস্থ্যে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে