লোহাগড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

এফএনএস (রাজিয়া হাসান; লোহাগড়া, নড়াইল) : | প্রকাশ: ১২ জুলাই, ২০২৬, ০৬:৫২ পিএম
লোহাগড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে সোমবার (১২ জুলাই) সকাল ১১ টার দিকে লোহাগড়া উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের সন্মেলন কক্ষে উপজেলা পরিবার পরিকল্পনার আয়োজনে শ্রেষ্ঠ মাঠ কর্মী ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠানকে সন্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার তানভীর আহমেদ প্লাবনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাম্মী কায়সার।

পরিবার পরিকল্পনা পরিদর্শক মশিউর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক আবুল হাসানাত, লক্ষীপাশা বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোল্যা এ. কে. এম কামরুল হাসান, লোহাগড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক,এস, এ, সাইফুল্লাহ মামুন, লোহাগড়া প্রেসক্লাবের আহবায়ক মো. সেলিম জাহাঙ্গীর, মানব পাচার প্রতিরোধ সংস্থার চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম প্রমুখ।  উপজেলার বিভিন্ন ইউনিয়নের পরিবার পরিকল্পনা সহকারী ও মাঠ কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের মাঠকর্মী  সহকারীদের ভালো কাজের সৃকৃতি স্বরুপ  ক্রেষ্ট দিয়ে সন্মানিত করা হয়।

ক্রেষ্ট প্রাপ্ত সন্মানিত সদস্যরা হলেন-

মোসাঃ ছিয়ারন নেছা পরিবার কল্যাণ সহকারী ১/খ ইউনিট, জয়পুর ইউনিয়ন লোহাগড়া, ইতি নাগ, পরিবার কল্যাণ পরিদর্শিকা নলদী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, মোঃ জুয়েল ভূঁইয়া পরিবার পরিকল্পনা পরিদর্শক জয়পুর ইউনিয়ন, আফরোজা খানম,উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার।

এদিকে তিনটি প্রতিষ্ঠানকে ও ক্রেষ্ট দিয়ে সন্মানিত করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হল- কোটাকোল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র,

নলদী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও লক্ষীপাশা ইউনিয়ন পরিষদ।

আপনার জেলার সংবাদ পড়তে