আশাশুনি উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে রবিবার বেলা ১১ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরিবার পরিকল্পনা কর্মকর্তা (চঃদাঃ) আঃ সেলিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। হাবিবুল্লাহ রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, আশাশুনি বাজার কমিটির সভাপতি জাকির হোসেন প্রিন্স, মোজাম্মেল হক, মাসুকুল হক মাসুক, রীমা সুলতানা, মোসাদ্দেক হোসেন, কোহিনুর আক্তারী বানু প্রমুখ।