গাংনীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত ও পুরস্কার বিতরণ

এফএনএস (ফারুক আহমেদ; মেহেরপুর) : | প্রকাশ: ১২ জুলাই, ২০২৬, ০৮:২৩ পিএম
গাংনীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত ও পুরস্কার বিতরণ

'তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি' এই প্রতিপাদ্য  নিয়ে মেহেরপুরের গাংনীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। গাংনী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে রোববার বিকেলে গাংনী উপজেলা অডিটোরিয়াম রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন  উপজেলা কৃষি অফিসার মোঃ মতিয়র রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: আবদুল্লাহ আল মাছুম প্রমুখ। আলোচনা শেষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। এতে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী নির্বাচিত হন  রায়পুর ইউনিয়নের তিন এর ক ইউনিটের মোছাঃ  কামরুন্নাহার, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হন রায়পুর ইউনিয়নের মোঃ বুলবুল হোসেন  , শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা হয়েছেন রায়পুর ইউনিয়ন ও স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের সীমা খাতুন, শ্রেষ্ঠ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত হন সাহারবাটী ইউনিয়ন ও স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের মো: আমির হামজা, শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ রায়পুর ইউনিয়ন, এবং শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র  নির্বাচিত হয়েছে কাথুলী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। এছাড়াও অনুষ্ঠানে কিশোরীদের মাঝে স্যানেটারী প্যাড ও আয়রন ট্যাবলেট বিতরণ করা হয়। এ সময় সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে