অভয়নগরে সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু

এফএনএস (মল্লিক খলিলুর রহমান; অভয়নগর, যশোর) : | প্রকাশ: ১৩ জুলাই, ২০২৬, ০৬:৫৫ পিএম
অভয়নগরে সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু

যশোরের অভয়নগর উপজেলার বাগুটিয়ায় সাপের কামড়ে জেরিন খাতুন (০৮) নামের তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুন) সকালে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের সিংগাড়ী গ্রামের সরদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত জেরিন খাতুন সরদারপাড়া এলাকার জসিম উদ্দিন সরদার ও নাজমিন নাহারের একমাত্র মেয়ে। সে স্থানীয় চাকই মরিচা প্রি-ক্যাডেট স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।  নিহতের বাবা জসিম উদ্দিন সরদার বলেন, রবিবার রাতের খাবার শেষে জেরিন ঘুমিয়ে পড়ে। সোমবার ভোরে ঘুমিয়ে থাকা অবস্থায় একটি সাপের কামড়ে সে অসুস্থ হয়ে পড়ে। সকালে সিংগাড়ী মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। 

তিনি আরো বলেন, কয়েক দিনের টানা বৃষ্টিতে বাড়ির চারিপাশে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। যে কারণে এলাকায় সাপের উপদ্রব বৃদ্ধি পেয়েছে।   বিষয়টি নিশ্চিত করে সোমবার দুপুরে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ‘সাপের কামড়ে তৃতীয় শ্রেণির স্কুলছাত্রী মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’

আপনার জেলার সংবাদ পড়তে