শৈলকুপায় ইয়াবা টেবলেটসহ মাদক ব্যবসায়ী আটক

এফএনএস (মফিজুল ইসলাম; শৈলকুপা, ঝিনাইদহ) :
| আপডেট: ১৫ জুলাই, ২০২৬, ১২:০০ পিএম | প্রকাশ: ১৫ জুলাই, ২০২৬, ১২:০০ পিএম
শৈলকুপায় ইয়াবা টেবলেটসহ মাদক ব্যবসায়ী আটক

মঙ্গলবার দিবাগতরাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে    শৈলকুপার দহকোলা গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী  কাজী সাখাওয়াত হোসেনের ছেলে মোঃ উল্লাস কাজী (৩৭)  কে  হড়রা নতুন বাজার থেকে আটক করেছে। আটক কৃত ব্যক্তির কাছ থেকে  ২৯ পিচ ইয়াবা টেবলেট উদ্ধার করে।এই ব্যাপারে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা জানান দহকোলা  গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী উল্লাস কাজী দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে জড়িত ছিল বলে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে তাকে ইয়াবা ট্যাবলেট সহ  আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তিকে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে কোর্টে সোপর্দ করা হয়েছে ।

আপনার জেলার সংবাদ পড়তে