কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান। আব্বাস উদ্দীনের ‘সেবা ও উন্নয়নের অঙ্গীকারে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্ত্র করে স্থানীয় রাজনীতির মাঠ ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলারমালিয়াট ইউনিয়নটিতে এবারের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের অবস্থান জানান দিয়েছেন তরুণ সমাজসেবক আব্বাস উদ্দীন।
নির্বাচনী প্রচারনা শুরুর প্রথম থেকেই তিনি সাধারণ জনগণের পাশে থেকে এলাকার সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। এবারের নির্বাচনে তার মূল স্লোগান ও লক্ষ্য সেবা ও উন্নয়নের অঙ্গীকার।এলাকার স্থানীয়রা বলছেন, আব্বাস উদ্দীন দীর্ঘদিন ধরেই এলাকার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। একজন সৎ যোগ্য ও তরুণ নেতৃত্ব হিসেবে মালিয়াট ইউনিয়নের সর্বস্তরের মানুষের মাঝে তার একটি ইতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছে। মানুষের সুখে দুঃখে তাকেই বেশি পাওয়া যায়। তিনি মন প্রান উজাড় করে ছোট বড় সবার সাথেই বন্ধুর মতো চলাফেরা করেন।
আব্বাস উদ্দীন জানান, অবহেলিত মালিয়াট ইউনিয়নকে একটি আধুনিক ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য। নির্বাচিত হলে দলমত নির্বিশেষে সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া, রাস্তাঘাট, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নসহ তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে তিনি কাজ করবেন।নির্বাচন যতই ঘনিয়ে আসছে, মালিয়াট ইউনিয়নে নির্বাচনী আমেজ ততই বাড়ছে। ভোটারদের একাংশের মতে, এবারের নির্বাচনে তরুণ প্রতিশ্রুতিশীল এই প্রার্থীর পক্ষে গণজোয়ার সৃষ্টি হতে পারে।