কালীগঞ্জে আত্মউন্নয়ন সমাজ কল্যাণ সংস্থা বৃক্ষরোপন করলেন

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) :
| আপডেট: ১৫ জুলাই, ২০২৬, ০৬:১১ পিএম | প্রকাশ: ১৫ জুলাই, ২০২৬, ০৬:১১ পিএম
কালীগঞ্জে আত্মউন্নয়ন সমাজ কল্যাণ সংস্থা বৃক্ষরোপন করলেন

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নে আত্মউন্নয়ন সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান সমূহে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়। বুধবার বেলা ১১ টায় সংগঠনটির সদস্যরা কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা মঙ্গলজান শেখ মাধ্যমিক বিদ্যালয়,বালিয়াডাঙ্গা দাখিল মাদ্রাসা ও ন্যাশনাল প্রিক্যাডেট একাডেমিতে ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা রোপন ও বিতরণ করা হয়। এ সময় উপস্থিত  ছিলেন  আত্ম উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি রাজ্জাক  রাজু, দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আতিয়ার রহমান, বালিয়াডাংগা ন্যাশনাল প্রি ক্যাডেট একাডেমির প্রধান শিক্ষক মাসুদ রানা কেরামত, আরও উপস্থিত ছিলেন আত্মউন্নয়ন সমাজ কল্যান সংস্থার সহ সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, যগ্ন সম্পাদক লোকমান হোসেন, রাজ্জাক মুন্সি, লিয়াকত আলী, ফারুক শেখ প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে