কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে আরও একটি সফল অভিযান পরিচালনা করেছে। সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ কাজিপুর বিওপির একটি চৌকষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকার কাজিপুর বর্ডার পাড়া মাঠ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৬ বোতল মদ, ৪০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৪,০০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য (তের লক্ষ ঊনত্রিশ হাজার) টাকা। উদ্ধারকৃত মালামাল যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণপূর্বক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্তে চোরাচালান, মাদক পাচার এবং অন্যান্য সীমান্ত অপরাধ দমনে সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বিজিবির নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।