আশাশুনি থানা পুলিশের অভিযানে ৪ চোর গ্রেফতার

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ১৫ জুলাই, ২০২৬, ০৮:১৫ পিএম
আশাশুনি থানা পুলিশের অভিযানে ৪ চোর গ্রেফতার

আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ চোরকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।  গত ৮ জুলাই বুধবার গোয়ালডাঙ্গা গ্রামের মৃত উজির আলী সরদারের মেয়ে রিজিয়া খাতুন এর বাড়িতে ঘরের দরজা ভেঙে স্বর্ণালংকার সহ প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরি হয়। থানায় লিখিত এজাহার দাখিল করেন রিজিয়া খাতুন। থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খানের নেতৃত্বে এস আই আনজির আহমেদ সহ-সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে গোয়ালডাঙ্গা গ্রামের বারিক গাজীর ছেলে তামিম ইকবাল, আব্দুল গফুর সরদারের ছেলে শামীম হোসেন, আনারুল ইসলামের ছেলে মিনারুল ইসলাম ও মৃত আতিয়ার সরদারের ছেলে ওমর আলী সরদারকে গ্রেফতার করেন। এসংক্রান্তে থানায় ৪৫৭/৩৮০ ধারায় (১৮/১৩৫) মামলা রুজু করা হয়েছে। চুরি হওয়া মালামালের বিষয় ১৬৪ ধারায় বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ।

আপনার জেলার সংবাদ পড়তে