শৈলকুপায় ঢাল সড়কিসহ দেশীয় অস্ত্র উদ্ধার

এফএনএস (মফিজুল ইসলাম; শৈলকুপা, ঝিনাইদহ) :
| আপডেট: ১৬ জুলাই, ২০২৬, ০৩:৩০ পিএম | প্রকাশ: ১৬ জুলাই, ২০২৬, ০৩:৩০ পিএম
শৈলকুপায় ঢাল সড়কিসহ দেশীয় অস্ত্র উদ্ধার

ঝিনাইদহের শৈলকুপার উমেদপুর ইউনিয়নের  বিএলকে গ্রামের বিভিন্ন বাড়িতে   বুধবার দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে ঢাল সড়কিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এলাকায় দাঙ্গা হাঙ্গামা বন্দ করার জন্য শৈলকূপা থানা পুলিশ এ অভিযান শুরু করেছে। এই ব্যাপারে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা জানান, গ্রামের মারামারি হাঙ্গামা থামানোর জন্য এরকম অভিযান শুরু হয়েছে। আমরা প্রতিটা গ্রামে অভিযান চালিয়ে এসব দেশীয় অস্ত্র উদ্ধার করব যে কারনে এই অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে