দেশজুড়ে আওয়ামী সন্ত্রাসীদের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় রূপসা উপজেলা শ্রমিক দলের পক্ষ থেকে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি পূর্ব রূপসার আকতার হোসেন সড়কস্থ নৈহাটী ইউনিয়ন বিএনপির কার্যালয় থেকে বের হয়ে ব্যাংকের মোড় হয়ে বাসটার্মিনাল প্রদক্ষিণ করে ঘাট এলাকায় পথ সভার মাধ্যমে শেষ হয়।
সভায় সভাপতিত্ব করেন, রূপসা উপজেলা শ্রমিক দলের আহবায়ক মো. ইউনুছ গাজী। উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মো. লাবলু শেখের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা শ্রমিক দলের সভাপতি উজ্জ্বল কুমার সাহা, বিশেষ অতিথির বক্তৃতা করেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ আব্দুর রশিদ, উপজেলা বিএনপির আহবায়ক সাইফুর রহমান মোল্লা, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন, নৈহাটী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. দিদারুল ইসলাম দিদার। এ-সময় উপস্থিত ছিলেন, সাবেক জেলা বিএনপি নেতা শেখ জাহিদুল ইসলাম রবি, জেলা যুবদল নেতা মঞ্জুর আরেফিন, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মো. জালালউদ্দিন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ গাজী, আব্দুল বারিক শেখ, সাব্বির হোসেন, সোহেল শেখ, আ. হান্নান মীর, আলী আকবর রাজু, মো. ইউনুস সরদার, ফরহাদ শেখ, শ্রমিক দল নেতা মো. হুমায়ুন কবির, মো. হালিম শেখ, মো. আনোয়ার হোসেন, মো. আউয়াল শেখ, মো. মতিয়ার রহমান, মো. মিজানুর রহমান, মো. খলিল শেখ, রানা শেখ, জাকির শেখ, বিল্লাল শেখ, মো. নাসির, খলিল শিকদার, মো. বাদশা হাওলাদার, মো. মহব্বত বেপারি, মো. খোকন বেপারি, শহিদুল ইসলাম, মো. আসাদুল ইসলাম, মুজিবর সানা, রাশেদ রানা, শরিফুল ইসলাম গাজী, ফারুক হোসেন, জাহিদ শেখ, হোসেন আলী বুলু শেখ, মো. বেল্লাল শেখ, মো. মাসুদুর রহমান, এম আবুল বাসার, মাসুম সরদার, মামুন শেখ, রাজন, শাহিন শিকদার, আমির হোসেন, হাসান, আলামিন, রমজান শেখ প্রমুখ।