হাটহাজারীতে জুলাই শহীদ দিবস পালিত

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) : | প্রকাশ: ১৬ জুলাই, ২০২৬, ০৪:০৮ পিএম
হাটহাজারীতে জুলাই শহীদ দিবস পালিত

চট্টগ্রামের  হাটহাজারীতে গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই)  জুলাই শহীদ দিবস  পালন করা হয়েছে। এ উপলক্ষে  উপজেলা প্রশাসন আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন। উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মেজবাহ উদ্দিন। বক্তব্য রাখেন সাংবাদিক কেশব কুমার বড়ুয়া। সভাপতির বক্তব্যে ইউ এন ও জুলাই শহীদদের প্রতি  গভীর  শ্রদ্ধা নিবেদন করেন। শোকার্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন পূর্বক নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি আরো বলেন আগামী ৫ আগস্ট সরকারি নিদের্শনা অনুসারে আরো বড় পরিসরে অনুষ্ঠানের আয়োজন করা হবে।  সভায় দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আহসান হাবিব। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান,  উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শওকত আলী, প্রানী সম্পদ কর্মকর্তা নাবিল ফারাবি, পৌর বিএনপির আহ্বায়ক জাকের হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, উপজেলা গন পরিষদের সভাপতি মোঃ শোয়েব প্রমূখ।

আপনার জেলার সংবাদ পড়তে