বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত কিশোরগঞ্জ জেলার প্রবাসীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ সদরের কাটাবাড়িয়াস্থ কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ সেন্টার মিলনায়তনে ফাউন্ডেশনের উদ্যোগে এ সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের উপদেষ্টা টিটিসির অধ্যক্ষ মোহাম্মদ জাভেদ রহিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মালদ্বীপ প্রবাসী মোহাম্মদ হাদিউল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাউন্ডেশনের উপদেষ্টা খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা এড.শাহ মো.আশরাফ উদ্দিন দুলাল। এসময় জেলার বিভিন্ন উপজেলার প্রবাসী সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়।
এবারে সম্মাননা প্রাপ্তরা হলেন, আব্দুল জব্বার, দিপাল দেব নাথ, মো.ফারুক, মাজহারুল ইসলাম,নিয়ামুল হক, সোহেল রানা, আ.বারেক বাদশা, আশরাফুল সৌয়াদ, মো.রমজানুল করিম, মো.আলাল তালুকদার,আবু বকর সিদ্দিক, নয়ন ভূঞা,হুমায়ুন ভূঞা, আতহার চৌধুরী, সংগঠনের উপদেষ্টা মাও. রফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মালদ্বীপ প্রবাসী হাদিউল ইসলাম বলেন,আমি নিজেও একজন প্রবাসী, প্রবাস জীবনের কষ্ট ও ত্যাগ আমি খুব কাছ থেকে দেখেছি। অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ জাভেদ রহিম বলেন, আমাদের প্রবাসীরা প্রকৃত অর্থেই রেমিট্যান্স যোদ্ধা। তারা নিজেদের সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে পরিবার ও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
অনুষ্ঠানে জানানো হয়, কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলার প্রবাসীদের সমন্বয়ে এই সংগঠন গড়ে উঠেছে। এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন, যা ‘আদর্শ যার যার, প্রবাসী কল্যাণ সবার’-এই মূলমন্ত্রকে ধারণ করে কাজ করে যাচ্ছে।
ফাউন্ডেশনের সভাপতি যুক্তরাষ্ট্র প্রবাসী মো. হিরণ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মো.ওমর ফারুকের সার্বিক তত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসীরা তাদের নানা সমস্যা, অভিজ্ঞতা ও প্রত্যাশার এবং সম্মাননা প্রাপ্তর অনুভূতি প্রকাশ করেন। তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রবাসীদের কল্যাণ ও মানবতার সেবায় সংগঠনটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আজকে আমাদেরকে সম্মান করা নিজেরাও সম্মানিত হওয়া।
প্রসঙ্গত কিশোরগঞ্জ জেল প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন, একটি অরাজনৈতিক, অলাভজনক মানব কল্যাণে নিবেদিত সেবামূলক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান আর্তমানবতার সেবায়, হতদরিদ্র অসহায় গরিব মানুষের কল্যাণে নিয়োজিত থাকবে। সমাজ সংস্কার, মহত্তম নীতি চেতনার সঞ্চার, কর্মসংস্থান তৈরি, দারিদ্র্য বিমোচন, বহুমুখী শিক্ষায়ন প্রকল্প পরিচালনা, ত্রাণ বিতরণ, স্বল্পমূল্যে বা বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান, পরিচ্ছন্ন মানসিকতা গঠনে নিরন্তর নানা কর্মসূচি পালন, প্রবাসী ও প্রবাস ফেরত রেমিট্যান্স যোদ্ধাদের তার দক্ষতা অনুযায়ী বিভিন্ন কর্মসংস্থানের সহযোগিতা করা, সর্বোপরি মৌখিক, লৈখিক ও আধুনিক সকল প্রচারমাধ্যম ব্যবহার করে মানুষকে মহান আল্লাহর আনুগত্য ও তাঁর রাসূলের অনুকরণে সত্য ও শান্তির পথে ডেকে এনে একটি আদর্শ কল্যাণসমাজ বিনির্মাণে যথাশক্তি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।